Terms of Service

Last updated: July 13, 2026. Please read these terms carefully before shopping at VoltbazarBD.

১. সাধারণ নিয়মাবলী (General Terms)

VoltbazarBD প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য কেনাকাটার মাধ্যমে আপনি আমাদের সমস্ত শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আমরা যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করি।

২. অর্ডার এবং পেমেন্ট (Orders & Payments)

আমাদের প্ল্যাটফর্মে অর্ডার করার সময় সঠিক ও সক্রিয় মোবাইল নম্বর এবং সঠিক ডেলিভারি ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক।

  • স্টক সীমাবদ্ধতা: কিছু পণ্য স্টক ফুরিয়ে যাওয়ার কারণে অর্ডার বাতিল হতে পারে। সেক্ষেত্রে গ্রাহককে অবহিত করা হবে।
  • ক্যাশ অন ডেলিভারি (COD): আমরা বর্তমানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা প্রদান করি। পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে হবে।

৩. ডেলিভারি এবং শিপিং (Delivery & Shipping)

অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ঢাকা সিটির ভেতর ১-৩ কর্মদিবস এবং ঢাকা সিটির বাইরে ৩-৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হয়। অনিবার্য পরিস্থিতির কারণে বা প্রাকৃতির দুর্যোগের কারণে ডেলিভারি সময় কিছুটা বেশি লাগতে পারে।

৪. রিটার্ন এবং রিফান্ড পলিসি (Return & Refund Policy)

গ্রাহক ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পণ্যটি ভালো করে দেখে নিবেন।

  • যদি পণ্যটিতে কোনো যান্ত্রিক ত্রুটি বা ফিজিক্যাল ড্যামেজ থাকে, তবে তাৎক্ষণিকভাবে ডেলিভারি ম্যানের কাছে পণ্যটি ফেরত দিতে হবে।
  • ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি ছাড়া অন্য কোনো কারণে (যেমন: সাইজ সমস্যা বা পছন্দ না হওয়া) রিটার্ন গ্রহণযোগ্য নয়।

৫. অ্যাকাউন্টের অপব্যবহার (Account Misuse)

কোনো ব্যবহারকারী ভুয়া তথ্য দিয়ে অর্ডার করলে বা ইচ্ছাকৃতভাবে বারবার অর্ডার বাতিল করলে তার অ্যাকাউন্ট বা আইপি অ্যাড্রেস স্থায়ীভাবে ব্লক করার অধিকার আমাদের রয়েছে।